সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

রামপালে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটের রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অপবাদ দিয়ে অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাববুনিয়া এলাকার মো. ফিরোজ মল্লিক নামের এক ব্যক্তি। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১ টায় উপজেলার রামপাল সদর ইউনিয়নের হাতীরবেড় এলাকার প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জানান, গত ৮ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (মোংলা) সার্কেল বরাবর জোরপূর্বক জমি দখলের অভিযোগ দায়ের করেন ভাগা এলাকার মৃত নরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে তিথি মজুমদার।

অভিযোগে আমিসহ স্থানীয় আকবর হোসেন আকো, নাছির সরদার, আকবর শেখ, হালিম শেখ, সেকেন্দার সরদার ও পরিতোষ মন্ডলের নাম উল্লেখ করেন।

এছাড়াও আমাদের ওপর অভিযোগ আনেন, আমরা তার মৎস্য ঘেরের অনেক টাকার মাছ ও কাঁকড়া আত্মসাৎ করতেছি। প্রকৃতপক্ষে আমরা কোন জমি জোরপূর্বক দখলই করি নাই। আমরা আমাদের জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। অভিযোগ দায়ের পরে ‘সংখ্যালঘু পরিবারের জমি দখল’ শিরোনামে কয়েকটি অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে। একটি কুচক্রী মহলের পরামর্শে তিথি মজুমদার সমাজে আমাদের সম্মানহানির চেষ্টা চালাচ্ছে। আমি মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে কথা বলার জন্য তিথি মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।