সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে মাদকসহ যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

রামপালে মাদকসহ যুবক গ্রেফতার

বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ রাজু সরদার (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত যুবক রাজু উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছে একটা যুবক। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেষ ঘোষ’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এসময় রাজুর কাছে থাকা ৪৬( ছেচল্লিশ) গ্রাম গাঁজাসহ পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে রাজু সরদার নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার (২৭ অক্টোবর) রাজুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।