সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে বিএনপি সভাপতি তুহিনের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

রামপালে বিএনপি সভাপতি তুহিনের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে করোনা বিড়ম্বনায় কর্মহীন হয়ে পড়া দুঃস্থদের মাঝে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান তুহিনের পক্ষ থেকে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান শুরু করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পেড়িখালী ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে রামপাল উপজেলার সকল ইউনিয়ন এ খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে নেতৃবৃন্দের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর পূর্বে রবিবার সকালে একইভাবে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের দুঃস্থদের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশনায় রামপালের দুঃস্থ ও কর্মহীন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য নিরলসভাবে সহযোগীতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ জন্য তিনি সমাজের সকল স্তরের বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।