সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত | চ্যানেল খুলনা

রামপালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাগেরহাটের রামপালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৫.০০ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রামপাল সদর আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ বজলুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক আকবর আলী, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।