সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ফিলিস্তিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা | চ্যানেল খুলনা

রামপালে ফিলিস্তিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বাগেরহাটের রামপালে স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতার দাবিতে ও গাজায় সন্ত্রাসী দখলদার ইসরাইলী ইহুদীদের দ্বারা নির্যাতিত নিরীহ মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৫.০০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন ”তারূন্যের আলো” ও “রেড হেল্প’র আয়োজনে উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ জিল্লুর রহমান, হাফেজ হাসান, হাফেজ তালিমুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ তালিমুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক তরফদার আঃ মান্নান, ইউপি সদস্য সরজিল হোসেন, শেখ নজরুল ইসলাম, গাজী রাসেল, শেখ হাদিউজ্জামান সোহাগ, ডাঃ ইমরান হোসেন, মোঃ মানিক শেখ, মোঃ হুসাইন শেখসহ অত্র অঞ্চলের দুই শতাধিক ধর্মপ্রান মুসলমানেরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বাধীনতাকামী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের গণহত্যার তীব্র নিন্দা জানান এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।