সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে নির্বাচনী সহিংসতায় দুই জন আহত | চ্যানেল খুলনা

রামপালে নির্বাচনী সহিংসতায় দুই জন আহত

বাগেরহাটের রামপালে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর হামলা ও মারপিটে দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার রাজনগর গ্রামের মৃত গোলাপ মোল্লার পুত্র হাজী আমজাদ হোসেন (৭০) ও একই গ্রামের  সিরাজ শেখ (৪৫)। আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাজনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডে আপেল প্রতীক নিয়ে জালিনূর ও ফুটবল প্রতীক নিয়ে মহিউদ্দিন মোল্লা নির্বাচন করেন। নির্বাচনে মহিউদ্দিন হেরে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। বুধবার বেলা ১১ টায় বিজয়ী প্রার্থী জালিনূর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাতের জন্য রামপাল সদরে আসার পথে রাজনগর কাচারী বাড়ির মোড়ে পৌছলে পরাজিত প্রার্থী মহিউদ্দিন, ইমন মোল্লা, ফয়সাল মোল্লা, গাউচ মোল্লা, জসিম মোল্লা, নাজমুল, ওবায়দুল হাজরাসহ বেশ কিছু ব্যক্তি হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি মারপিটের ঘটনা স্বীকার করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।