সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন | চ্যানেল খুলনা

রামপালে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাগেরহাটের রামপালে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠান বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

এরপর উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, শেখ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, সুলতানা পারভীন(ময়না), সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, শেখ নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

উল্লেখ আগামী (১৩ ই নভেম্বর) খুলনায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবন থেকে পাঁচারের সময় ফাঁদসহ ১শ’ কেজি হরিণের মাংস উদ্ধার

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ধরার অভিযোগ আটক ৫

ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে পর্যটনবাহী জালিবোটসহ সকল নৌযান বন্ধ, ফিরে যাচ্ছে পর্যটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।