সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে দেশীয় তৈরি মদসহ আটক ২, মোটরসাইকেল জব্দ | চ্যানেল খুলনা

রামপালে দেশীয় তৈরি মদসহ আটক ২, মোটরসাইকেল জব্দ

বাগেরহাটের রামপালে দেশীয় তৈরি মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে মদ বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে দুই যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে সেখানে অভিযান চালান। এসময় পুলিশ যুবকদের কাছে থাকা Carew’s Fine Brandy 750 ML ব্রান্ডের ১ বোতল দেশীয় তৈরি মদ উদ্ধার করে এবং তাদের কাছে থাকা সুজুকি ১৫০ সিসির কালো রঙের রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করে।

আটকৃতরা হলেন-খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা এলাকার মোঃ মোশারফ শেখের ছেলে মোঃ রিপন শেখ (২২) ও একই এলাকার মৃত আঃ রব হাওলাদারের ছেলে মোঃ সোহেল(২৩)।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ( ২৩ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

ফকিরহাট গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।