সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং | চ্যানেল খুলনা

রামপালে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

অনলাইন ডেস্কঃ উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে জনগনকে উদ্বুদ্ধ করন ও সম্পৃক্ত করনের লক্ষে বাগেরহাট জেলা তথ্য অফিস রামপাল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং’র আয়োজন করে। বুধবার বেলা ১১.৩০টায় উপজেলা অডিটোরিয়ামে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ জানানো হয় যে, ২০২১সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হওয়ার স্বপ্ন নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার শুধু মাত্র অবকাঠামোগত উন্নয়নই করছেনা, মধ্যম আয়ের দেশ ও
উন্নত দেশে পরিনত হওয়ার জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের নৈতিক উন্নয়ন, স্বাস্থ, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক প্রয়োজন গুলোও যাতে উন্নয়ন হয়, সেদিকে খেয়াল রেখেই দূর্বার গতিতে উন্নয়ন এগিয়ে যাচ্ছে। রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদির সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) পাভেল দাস, পেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সাংবাদিক মোঃ আতিয়ার রহমান, মোঃ খৈয়াম হোসেন খিজির, মোঃ বজলুর রহমান, মোঃ বাকী বিল্লাহ, মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুল হাকিম, অমিত কুমার পাল, শুভ্রঢালি, এ্যাড. চয়ন মন্ডল, মোঃ গোলাম ইয়াছিন রাজু, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আসাদুর রহমান সুজন, মোঃ
আব্দুল্লাহ, মোঃ আবু তাহের, মিকাইল কলিন্স প্রমুখ।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ১৫৮ জনে নারী পেল ফ্যামিলি কার্ড

ওজোপাডিকোর বোর্ড মেম্বার থেকে সাংবাদিক টুটুলকে অব্যাহতির নির্দেশ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।