সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে জাতীয় সমাজসেবা দিবস পালিত | চ্যানেল খুলনা

রামপালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।

উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল-কুদ্দুস, আইসিটি অফিসার রনিক হালদার প্রমুখ।

আলোচনা সভা শেষে ৭ জন শারিরীক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান ও জটিল রোগ আক্রান্ত ৩ জনকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।