সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে চোরাই গরু উদ্ধার, চোর চক্রের মূলহোতা আটক | চ্যানেল খুলনা

রামপালে চোরাই গরু উদ্ধার, চোর চক্রের মূলহোতা আটক

বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটককৃত চোরদের মঙ্গলবার (২১ নভেম্বর) পুলিশ বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।

আটককৃতরা হলেন-চোর চক্রের মূলহোতা উপজেলার রামপাল সদর ইউনিয়নের রামপাল গ্রামের মৃত কাদের খাঁ’র ছেলে মো. কবির খাঁ(৫০), একই এলাকার মৃত শাহজাহান শেখ’র ছেলে জাহিদ শেখ(৪২) ও জেলার ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকার মোহাম্মদ আলী শেখ’র ছেলে মো. জামাল শেখ(৩২)।

সোমবার রাতে থানা পুলিশ গোপণ সূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় চোর চক্রের মূলহোতা কবির উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গরু চুরি করে এনে তার নিজ বাড়ির গোয়াল ঘরে রেখেছে। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর চিন্ময় মন্ডল’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোয়াল ঘরে অভিযান চালায়। সে সময় পুলিশ কবিরের গোয়ালে থানা ৪টি গরু উদ্ধার করে। উদ্ধার গরুর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে চোরাই গরুসহ গরুচোর চক্রের মূলহোতা কবিরসহ আরো দুইজনকে আটক করা হয়েছে এবং আজ (২১ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।