সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার | চ্যানেল খুলনা

রামপালে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ সুব্রত রায় (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদক কারবারি সুব্রত উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারী গ্রামের মৃত নিরোধ বিহারী রায়ের ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) রাতে রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় কাঠামারী গ্রামের আসামির চায়ের দোকানে গাঁজা কেনা-বেচায় লিপ্ত সুব্রত। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেষ ঘোষের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসয় পুলিশ ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ সুব্রতকে গ্রেফতার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গতকাল রাতে থানা পুলিশের নিয়মিত অভিযানে হুড়কা ইউনিয়নের কাঠামারী গ্রামের মাদক ব্যবসায়ী সুব্রত রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু পূর্বক আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। রামপাল থানার এরিয়ায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবিকে থাকতে দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের আইনের আওতায় আনতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।