সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে গলায় ফাঁস দিয়ে আট বছর বয়সী কিশোরী’র আত্মহত্যা | চ্যানেল খুলনা

রামপালে গলায় ফাঁস দিয়ে আট বছর বয়সী কিশোরী’র আত্মহত্যা

বাগেরহাটের রামপালে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ফাতেমা খাতুন(৯) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিশোরী ফাতেমা উপজেলার বাইনতলা ইউনিয়নের কিসমত কুমলাই এলাকার হাসিব শেখ ও জান্নাতুল দম্পতির মেয়ে। শুক্রবার (১৪ জুন) সকাল ১১.০০ টার দিকে কুমলাই (মধ্যপাড়া) এলাকায় তার নানাবাড়ি আহাম্মাদ হাওলাদারের বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

সে পাশ্ববর্তী কিসমত কুমলাই আলহাজ্ব তফসির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা ও তার ছোট বোন তার মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে আসে। তার নানীর এক আত্মীয় অসুস্থ্য থাকায় সেখানে যাওয়ার প্রস্তুতি নেয় তার নানী ও ছোট বোন। এসময় ফাতেমা তাদের সাথে যাওয়ার জন্য বাহানা ধরে। তার নানী তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে বোঝাতে পারেনা। এক পর্যায়ে তারা ফাতেমাকে বাড়িতে রেখেই রোগী দেখতে চলে যায়।

খোঁজ নিয়ে আরো জানা যায়, তারা নানী ও তার ছোট বোন বাড়ি থেকে চলে যাওয়ার পর তার মা জান্নাতুল পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। মা ঘুম থাকার কারণে ফাতেমা আরেক ঘরে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগায়। কিছুক্ষণ পরে তার নানা আহাম্মাদ ঘরে এসে দেখতে পায় তার নাতী গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। তার ডাক চিৎকারের পাশের লোকজন এসে গলার ওড়না সরিয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরী ফাতেমার এ আত্মহত্যায় পরিবারের কোন অভিযোগ না থাকায় কিশোরী মুসলিম সম্প্রদায়ের হওয়ায় মৃতদেহ দাফনকাজ সম্পন্ন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।