সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ আর্থিক সহায়তা পেলে ৩৮০ হতদরিদ্র পরিবার | চ্যানেল খুলনা

রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ আর্থিক সহায়তা পেলে ৩৮০ হতদরিদ্র পরিবার

বাগেরহাটের রামপালে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার হুড়কা, রামপাল সদর, রাজনগর ও বাঁশতলী ইউনিয়নের ৩৮০ টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তার ১৮,৩০০ টাকা করে সুবিধাভোগী পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। এসময় সুবিধাভোগীদের মাঝে অর্থসহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।

উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ইশিতা বৈরাগী, পার্থ সারথি দোবে, সৈয়দ ইসতিয়াক আহমেদ প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।