সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ওয়ার্ল্ড ভিশনের নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান | চ্যানেল খুলনা

রামপালে ওয়ার্ল্ড ভিশনের নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান

স্বামী-স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রামপাল এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে মিলিত হয়।

র‍্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মারুফা বেগম নেলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা শেফা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, ওয়ার্ল্ড ভিশনের ঈশিতা বৈরাগী, শিউলী কস্তা, পল্টন বিশ্বাস, এলিস মন্ডল প্রমুখ। এছাড়া ভিডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি সুন্দর সমাজ গঠন করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীদেরকে সরকারি বেসরকারী সব জায়গায় সমান অধিকার দিতে হবে। কোথাও বৈষম্য দেখলে সবাই একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।