সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

রামপালে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাটের রামপালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জনতা পুলিশের হাতে সোপর্দ করেছে। মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড়া এলাকার আঙ্গারিয়া নামক স্থান থেকে তাদেরকে আটক কর হয়।

রামপাল থানা সূত্রে জানা গেছে, খুলনা সদরের বাসিন্দা আবির কর্মকার ও ফকিরহাটের শুভদিয়া গ্রামের রজিনা খাতুন ওই এলাকায় গোপনে মাদক বিক্রি করছিল। এসময় খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। এরপর স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরকে জানালে তিনি ঘটনাস্থানে এসে আটক আবির ও রোজিনা কে রামপাল থানা পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রামপাল থানার সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাস জানান আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে নাম পরিচয় পাওয়া গেছে তা যাচাই বাছায় করা হচ্ছে। এ ব্যাপারে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।