সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজ্জাকের নতুন দায়িত্ব পাওয়া নিয়ে মাশরাফির মনোমুগ্ধকর স্ট্যাটাস | চ্যানেল খুলনা

রাজ্জাকের নতুন দায়িত্ব পাওয়া নিয়ে মাশরাফির মনোমুগ্ধকর স্ট্যাটাস

ক্রিকেটকে ‘গুডবাই’ বলার আগেই জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার

আবদুর রাজ্জাকের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হলেন এ তারকা স্পিনার।

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে এখন থেকে সাকিব-তামিমদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুর রাজ্জাক।

রাজ্জাকের নতুন দায়িত্বপ্রাপ্তিতে বেশ খুশি বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

রাজ্জাকের উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন– ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভকামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, সেটি হলো– তুই ক্রিকেট কত গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিস্কের, যা নিয়ে কোনো দিনও আমার সংশয় ছিল না। অনেক সংকটে তোর সঙ্গে কথা বলেছি বলেই বলছি– তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।’

বিসিবিকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি আরও লিখেছেন– ‘ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটিকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।’

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনও অবসরে যাননি আবদুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট সংখ্যায় সবার ওপরে তিনি (৬৩৪)।

জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলে ২৭৯টি উইকেট পেয়েছেন রাজ্জাক। তিনি এখনও ক্রিকেট থেকে অবসরে যাননি। স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ, খেলেছেন এক ম্যাচ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।