সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রমজানে বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমানোর নির্দেশ | চ্যানেল খুলনা

রমজানে বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমানোর নির্দেশ

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এ মাসে অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া ও বেশ কয়েকটি প্রধান মহাসড়কে টোল কমানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২ সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোল কমানো হবে।

লোকজনের মুদিক অভিজ্ঞতা সহজ ও আরামদায়ক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইন্দোনেশীয় প্রেসিডেন্ট। তিনি বলেন, “মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই।”

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের কাছে ফিরে যান। তখন বিমান ভ্রমণ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এটি তাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে, স্থানীয় ভাষায় যেটিকে মুদিক বলা হয়।

জাকার্তা এবং সুরাবায়ার মতো প্রধান শহরগুলোতে ঈদের আগে বাড়ি ফেরার ভিড় বিশেষত তীব্র হয়। পরিবারের টানে দেশের মাটিতে ফিরে যান ভ্রমণকারীরা। এ সময় ট্রেন স্টেশন এবং বিমানবন্দরগুলোতে উপচেপড়া ভিড় থাকে, একই সঙ্গে মহাসড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়ে থাকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।