সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন | চ্যানেল খুলনা

রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘ফার্স্ট লেডি জিল এবং আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই।’
‘পবিত্র কোরআন থেকে আমরা সংযম ও সহমর্মিতার শিক্ষা নিয়ে নেবো। আমেরিকার মুসলিম নাগরিক ও গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।’
জো বাইডেন আরও বলেন, ‘মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় শুরু করবেন সংযমের এ মাস। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন।’
মার্কিন প্রেসিডেন্ট চীনের উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গাসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের মানবাধিকার সংরক্ষণেরও প্রত্যাশা ব্যক্ত করেন।

খবর আনাদুলো এজেন্সি

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারত মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ভারত মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ফের হামলার হুঁশিয়ারি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পনের টেবিলে’ পরিণত করতে চান

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।