সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রমজানকে সামনে রেখে বেনাপোল বন্দরে বেড়েছে খাদ্যদ্রব‍্য আমদানি | চ্যানেল খুলনা

রমজানকে সামনে রেখে বেনাপোল বন্দরে বেড়েছে খাদ্যদ্রব‍্য আমদানি

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে বেড়েছে ছোলা এবং ফলসহ বিভিন্ন ধরনের খাদ‍্যদ্রব‍্য আমদানি। ফলে রমজান মাসে এসব খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর এলাকা ঘুরে এসব খাদ্যদ্রব্য খালাস করতে দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, দেশে এসব খাদ্যদ্রব্যের চাহিদা রয়েছে। ফলে তারা ভারত থেকে এসব খাদ্যদ্রব্য আমদানি করছেন। এছাড়া দেশে ডলার সংকটের কারণে বেশ কয়েক মাস বাণিজ্যিক ব্যাংকগুলো এসব খাদ্যদ্রব্য আমদানিতে খুবই কম এলসি দিয়েছিল। কিন্তু বর্তমানে দেশে ডলার সংকট কিছুটা দূর হওয়ায় ব্যাংক গুলো খাদ্য আমদানিতে এলসি দিচ্ছে। ফলে এসব খাদ্য দ্রব্য আমদানি বেড়েছে এ বন্দর দিয়ে।

বেনাপোল স্থলবন্দর এলাকার বিভিন্ন বাজারে দেখা যায়, পাইকারি বাজারে প্রতি কেজি ছোলা ৭৮ টাকা ও খুচরা বাজারে ছোলা প্রতি কেজি ৮২ টাকা, পাইকারি বাজারে কমলা প্রতি কেজি ১৮০ টাকা ও খুচরা বাজারে ২১০ টাকা, পাইকারি বাজারে আপেল প্রতি কেজি ১৮০ টাকা ও খুচরা বাজারে ২২০ টাকা, পাইকারি বাজারে আঙ্গুর প্রতি কেজি ২২০ টাকা ও খুচরা বাজারে ২৫০ টাকা।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী হেমন্ত কুমার সরকার জানান, আমদানি কারকরা ভারত থেকে যে সব খাদ্যদ্রব্য আমদানি করছে, সেগুলো খাওয়ার উপযোগী কিনা তার গুণগত মান পরীক্ষা করা হয়। এবং সেই খাদ্যদ্রব্য খাওয়ার উপযোগী হলে বন্দর থেকে খালাস নেওয়ার দির্দেশ দেওয়া হয়।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে ছোলা এবং ফলসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি বৃদ্ধি পেয়েছে। এসব খাদ্যদ্রব্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন, সেজন্য বন্দর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ বেড়েছে

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী

সোনার দাম কমল ২২১৫ টাকা

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিল স্যামসাং পরিবার, বাংলাদেশেও বাস্তবায়নের পরিকল্পনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।