সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রক্তের দাগ মুছে সেই লাহোরেই নামছেন সাঙ্গাকারা | চ্যানেল খুলনা

রক্তের দাগ মুছে সেই লাহোরেই নামছেন সাঙ্গাকারা

চ্যানেল খুলনা ডেস্কঃ ২০০৯ সালে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা ক্রিকেট দল বহনকারী বাসে হামলা করেছিলো পাকিস্তানের জঙ্গিরা। সফরে লংকান দলের মহাগুরুত্বপূর্ন সদস্য ছিলেন কুমার সাঙ্গাকারা। হামলায় আহত হয়েছিলেন সাঙ্গাকারা নিজেও। সেই লাহোরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খেলতে নামছেন সাঙ্গা।
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে পাকিস্তান সফরে চারটি প্রদর্শনীমূলক ম্যাচ খেলবেন সাঙ্গাকারা। এমসিসি সভাপতি হিসেবে দলের অধিনায়কত্ব করবেন তিনি।
সর্বশেষ ১৯৭৩ সালে পাকিস্তান সফর করেছিল এমসিসি দল। অর্থাৎ প্রায় চার দশক পর পাকিস্তান সফর করছে এমসিসির একটি দল।

১৪ থেকে ১৯ ফেব্রুয়ারির এ সফরে তিনটি টি২০ ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে এমসিসি দল। এ সফরের সবগুলো ম্যাচই হবে লাহোরে। এমসিসি তিনটি টি২০ যথাক্রমে লাহোর ক্লানদার্স, নর্দার্ন ও মুলতান সুলতানের বিপক্ষে। একমাত্র ওয়ানডে পাকিস্তান শাহিনসের বিপক্ষে।

পাকিস্তান সফরের এমসিসি দল : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, মাইকেল বারগেস, অলিভার হ্যানন ড্যালবি, মাইকেল লিস্ক, উইল রোডস, সাফিয়ান শরীফ, রোয়েলফ ফন ডার মারু এবং রস হোয়াইটলি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।