সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
যৌথবা‌হিনীর অভিযানে খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক | চ্যানেল খুলনা

যৌথবা‌হিনীর অভিযানে খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ী পলাশ‌ ও তার স্ত্রী তিতলী‌কে আটক ক‌রে‌ছে যৌথ বা‌হিনী। শ‌নিবার (২৮ ডিসেম্বর) গভীর রা‌তে তা‌দের আটক করা হয়। এ সম‌য়ে তার কাছ থে‌কে ২‌টি রামদা, ২‌টি চাইনিজ কুড়াল ও বোমা সদৃশ্য ৫‌ টি কক‌টেল উদ্ধর করা হয়েছে।

গ্রেপ্তার পলাশ নগরের সোনাডাঙ্গা থানার ২২ নং গোবরচাকা এলাকার সুলতান তালুকদা‌রের ছে‌লে।

পলাশের আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সোনাডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ তদন্ত হাওলাদার সা‌নোয়ার হোসাইন মাসুম।

তি‌নি ব‌লেন, সন্ত্রাসী গ্রেপ্তা‌রে যৌথবা‌হিনী নগরে অ‌ভিযান প‌রিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবা‌দের ভিত্তিতে শ‌নিবার রাত ১২ টার দি‌কে সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় যৌথবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার(৩৪) এবং তার স্ত্রী পারভিন সুলতানা তিতলী (২৮) কে (সে সকল সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় সদস্য) আটক করা হয়। পরবর্তীতে, পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ৫টি ককটেল বোমা, ২টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ খুলনার বি‌ভিন্ন থানায় হত্যাসহ ১৫‌টি মামলা র‌য়ে‌ছে। আটক হওয়ার পর তা‌দের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।