সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের আকাশ ছোঁয়া মূল্য | চ্যানেল খুলনা

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের আকাশ ছোঁয়া মূল্য

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনা মহামারীর মধ্যেও বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বাজার রেকর্ড মূল্য সৃষ্টি করেছে।

এর পেছনে কারণ হিসেবে দুর্বল অর্থনীতি ও করোনাভাইাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বলা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-চীন রাজনৈতিক অস্থিশীলতার বিষয়টিও এর সঙ্গে যুক্ত হয়েছে।

বিবিসি বলছে, মহামারীর কারণে বিনিয়োগকারীরা তাদের টাকা নিরাপদ রাখতে স্বর্ণের পেছনে বিনিয়োগ করছেন।

বিশ্ব বাজারে এদিন ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে এক আউন্স স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১,৯৪৪ দশমিক ৭৩ ডলার। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে স্বর্ণের রেকর্ড মূল্য ছিল ১,৯২১ ডলার। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ২৮ শতাংশ বেড়েছে।

তবে অনেক বিনিয়োগকারী স্বর্ণের মতো মূল্যবান পদার্থের পেছনে বিনিয়োগ করতে আগ্রহী নন, কারণ এখান থেকে কোনো লভ্যাংশ বা ডিভিডেন্ড পাওয়া যায় না। তবে এটাকে তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন।

সাধারণত দেখা গেছে ভূরাজনৈতিক উত্তেজনার সময় স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে থাকে। এ ছাড়া মার্কিন ডলারের মূল্য কমে যাওয়াও এর পেছনে আরো একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম কমল ২২১৫ টাকা

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিল স্যামসাং পরিবার, বাংলাদেশেও বাস্তবায়নের পরিকল্পনা

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোনা ও রুপার দাম কমেছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।