সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
যুদ্ধে যোগ দিতে জোর, পালিয়ে বেড়াচ্ছেন ইউক্রেনের পুরুষরা | চ্যানেল খুলনা

যুদ্ধে যোগ দিতে জোর, পালিয়ে বেড়াচ্ছেন ইউক্রেনের পুরুষরা

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়ে রাশিয়ার সৈন্যরা। ওই সময় রুশ বাহিনীকে ঠেকাতে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে লাইন ধরেন ইউক্রেনীয়রা। তবে সময় গড়াতে গড়াতে পেরিয়ে গেছে দুই বছরের বেশি সময়। সঙ্গে বদলে গেছে পরিস্থিতিও।

যুদ্ধে ক্লান্ত হয়ে পড়া ইউক্রেনীয়রা এখন আর যুদ্ধ চায় না। কিন্তু ইউক্রেনের সরকার রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায়। এ কারণে এখন শারীরিকভাবে সুস্থ পুরুষদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছেন। যখনই তরুণ কাউকে পাচ্ছেন তখন তাদের ধরে সেনাবাহিনীতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে।

আর এ কারণে রাস্তাঘাটে তরুণরা বেশি বের হচ্ছেন না। বা বের হলেও সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখলে দ্রুত তারা সরে পড়ছেন। এজন্য টেলিগ্রাম ব্যবহার করছেন। কেউ কোনো সেনা সদস্যকে দেখলে বাকিদের সতর্ক করে দিচ্ছেন। শনিবার (৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। পুরুষরা যুদ্ধে যোগ দিতে না চাওয়ায় ইউক্রেন এখন সেনা সংকটে পড়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে অ্যান্টন নামের এক যুবকের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। অ্যান্টন জানিয়েছেন, তিনি খারকিভে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। ১০ দিন আগে তাকে সেনাবাহিনীর কয়েকজন সদস্য আটকান। এরপর তার কাছ থেকে পরিচয় জেনে জানান, তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে এবং তিনদিনের মধ্যে শারীরিক পরীক্ষা করতে একটি স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হতে হবে। আর নয়ত তাকে অর্থ জরিমানা দিতে হবে। বর্তমানে অ্যান্টন শহর থেকে পালিয়ে এসে গ্রামে অবস্থান করছেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বেঁচে আছেন খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা

ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট

দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি: আকাশছোঁয়া প্রাইভেট জেটের ভাড়া

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও আবুধাবিসহ আরব উপসাগরে মার্কিন স্থাপনায় ইরানের হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।