সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ঘটা সবাই হাইতির নাগরিক। এসময় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাহামার উপকূলে স্থানীয় সময় রোববার গভীর রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাহামার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় হাইতির অন্তত ১৭ জন মারা গেছেন। বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, ওই ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বাহামার পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার দূরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে এক নারীসহ আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মারা যাওয়াদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় এখনো অন্তত একজন নিখোঁজ রয়েছে। তার খোঁজে অনুসন্ধান অভিযান চলছে। এদিকে সন্দেহভাজন মানবপাচার কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহামা থেকে দু’জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নৌকায় প্রায় ৬০ জন আরোহী ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

সৌদিতে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক চায় ভারত

‘আমার শান্তিতে নোবেল পাওয়া উচিত’ ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।