সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকার না করলে আলোচনা নয় : মোজতবা খামেনি | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকার না করলে আলোচনা নয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানে পাঠানো যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, খামেনির প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে তার অবস্থান ছিল ‘অত্যন্ত কঠোর ও গুরুতর’। তবে নেতা নিজে অধিবেশনে উপস্থিত ছিলেন কি না, তা তিনি স্পষ্ট করেননি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছে এবং সংঘাতের কোনো সমাপ্তির লক্ষণ দেখা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে।

যুক্তরাষ্ট্রের মিত্ররা এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা বলেছেন, ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতজানু হয়ে পরাজয় স্বীকার করছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ শান্তির জন্য এটি সঠিক সময় নয়।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

চার সেনা নিহত, গোটা লেবানন ধ্বংসের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।