সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে মেস ভাড়া ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত | চ্যানেল খুলনা

যশোরে মেস ভাড়া ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত

নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : যশোরে শিক্ষার্থীদের মেস ভাড়া ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। এপ্রিল মাস থেকে ভাড়ার ৪০ শতাংশ দিতে হবে শিক্ষার্থীদের। শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
সোমবার (৪ মে) দুপুরে সার্কিট হাউসে জেলা প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর শহর ও শহরতলীতে সহস্রাধিক মেস রয়েছে। তবে কোনো মালিক যদি মানবিক বিবেচনায় শতভাগ ভাড়া মওকুফ করতে চান, তাতে কোনো বাধা নেই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন, ১৫ জন মেস মালিক, সরকারি এমএম কলেজ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতিনিধি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান বলেন, গত ৩০ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন দেশজুড়ে করোনার প্রাদুর্ভাবের কারণে ক্ষতির সম্মুখীন হওয়া শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে বাসা বাড়ির মালিকদেরকে মেসের সিট ভাড়া মওকুফের আহ্বান জানিয়ে জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। তার চিঠির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক নির্দেশনায় সোমবার দুপুরে মেস মালিকদের একাংশ, ছাত্র, শিক্ষক প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতির উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ‘সভায় মেস মালিকদের প্রস্তাবনার ভিত্তিতেই ৬০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে করোনা সংকট না কাটা পর্যন্ত শিক্ষার্থীদের ভাড়া বাবদ ৪০ শতাংশ পরিশোধ করতে হবে। বিদ্যুৎ বিল, পানির বিলসহ অন্যান্য খরচের জন্য এই ভাড়া পরিশোধ করতে হবে। তবে কোনো বাড়ির মালিক যদি মানবিক বিবেচনায় পুরো ভাড়া মওকুফ করেন, তাহলে তাকে ধন্যবাদ।
তিনি আরও বলেন, ‘কোনো মালিক যদি সিদ্ধান্ত না মেনে শিক্ষার্থীদের সঙ্গে অতি মানবিক আচরণ করেন, তবে আইনগত ব্যবস্থা নিবে পুলিশ প্রশাসন। কেউ কেউ অভিযোগ করেছেন শিক্ষার্থীদের দরকারি জিনিসপত্র ঘরের বাইরে ফেলে দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই করা যাবে না।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।