সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে বঙ্গবন্ধু স্মৃতি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

যশোরে বঙ্গবন্ধু স্মৃতি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার এসিএল ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে থেকে অসহায় ও দুস্থদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য যশোরে বঙ্গবন্ধু স্মৃতি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসিএল ফাউন্ডেশনের খড়কীস্থ নিজেস্ব প্রাঙ্গনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সরকারী এম এম কলেজের বাংলা বিভাগের সাবেক প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান মূল্যায়ন অফিসার মো: শফিকউজ্জামান, দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচ. আর তুহিন, বীরমুক্তিযোদ্ধাসহ অনান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিএল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ক্রীড়াবিদ এ এফ এম আনজির। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক অহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিএল ফাউন্ডেশনের সহ সভাপতি নাজমুল ইসলাম, দায়িত্ব প্রধান শোভা আক্তার রিয়া, নাসিমা আক্তার, রাজু আহমেদ , মিম আক্তার, মিলি আক্তার, সাগর আলী স্বপনসহ অনান্য সদস্যবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে ৬টি গ্রামের প্রায় ৬০০ জন মানুষকে এই সেবা প্রদান করে ফিটব্যাক ফিজিওকেয়ার নামের
একটি মেডিকেল টিম। সেবাগুলোর মধ্যে ডায়াবেটিস পরীক্ষা, মা ও শিশুদের বিষয়ে ডাক্তারি পরামর্শ, ফিজিও
থেরাপী চিকিৎসা, মেডিসিন বিষয়ক ব্যবস্থাপত্র প্রদান।
উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক প্রতিদিনের কথা, চ্যানেল খুলনা ও দৈনিক আলোকিত সংগ্রাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস মাত্র ৩টিতে

১১ দিন পর মণিরামপুরের পৌঁছাল ইনানীর আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

শার্শায় স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পুত্র সন্তানের জম্ম দিল স্ত্রী

বেনাপোলে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলে অস্ত্রের চালান জব্দ, ভ্যানচালকের বিরুদ্ধে মামলা

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।