সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে নারী-শিশুসহ ৭ ভিকটিমকে উদ্ধার, পাচার চক্রের মূলহোতাসহ আটক ২ | চ্যানেল খুলনা

যশোরে নারী-শিশুসহ ৭ ভিকটিমকে উদ্ধার, পাচার চক্রের মূলহোতাসহ আটক ২

র‌্যাব-৬ এর অভিযানে ভিকটিমদের উদ্ধার করার পাশাপাশি মানব পাচার চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদ্বয়কে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৭ নভেম্বর, র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি মানব পাচার চক্র অবৈধভাবে দেশের দরিদ্র, বেকার ও হতাশাগ্রস্থ নারী পুরুষ ও শিশুদের পাচার করে আসছে। চক্রটি পাচারের জন্য কয়েকজন ভিকটিম নিয়ে যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকায় সুযোগের অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ১০টার দিকে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কলাগাছী এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের মূলহোতা আসামি মোঃ সবুজ হোসেন(২৯) ও তার সহযোগী মোঃ জহিরুল ইসলাম(৪০), উভয় থানা-ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে গ্রেপ্তার করে। তখন তাদের নিকট অবরুদ্ধ থাকা নারী, শিশু ও পুরুষসহ ০৭ জন ভিকটিমকে উদ্ধার করে।
পরবর্তীতে র‌্যাবের সহায়তায় ভিকটিম সোহাগ সমাদ্দার শাওন বাদী হয়ে যশোর জেলার ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।