সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, আহত ১৩ | চ্যানেল খুলনা

যশোরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, আহত ১৩

যশোর-মনিরামপুর সড়কে ভোজগাতী আট মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৩ শ্রমিক। বুধবার(১৬ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান বাগেরহাট ফকিরহাট উপজেলার কচুয়া গ্রামের শাহজাহান আলী ছেলে। আহতরা হলেন, একই এলাকার লিয়াকত আলী, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, ওসমান আলী, আহেদ আলী, আব্দুল গফফারসহ ১৩ জন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
নিহত হান্নানের সহকর্মী কামাল হোসেন জানান, তারা যশোর-মনিরামপুর সড়ক প্রশস্তকরণের জন্য সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারের নিয়ন্ত্রণে গাছ কাটার কাজ করছিলেন। এ কাজে মণিরামপুর বেলতলা থেকে ১৪ জন শ্রমিক আলমসাধুযোগে যশোর সদর উপজেলার রাজারহাট থেকে যাবার পথে সড়কের ভোজগাতি আটমাইল এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এসময় গাড়ি থেকে ছিটকে পড়ে ১৩ শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে আব্দুল হান্নান নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চালকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।