সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে টিটো হত্যাকারীদের আটকের দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

যশোরে টিটো হত্যাকারীদের আটকের দাবিতে মানববন্ধন

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কার সমর্থক খালেদুর রহমান টিটো হত্যা মামলায় জড়িত আসামি দ্রুত আটক ও আসামিদের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের আদালত চত্ত্বরের সামনে গরীবশাহ সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন করে জহুরপুর ইউনিয়নবাসী।

গত ৯ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামে নির্বাচনী সহিংসতায় খালেদুর রহমান টিটোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারীসহ তার সমর্থক নূর মোহাম্মদ পাটোয়ারী, আবু সাঈদ, রবিউল, শাহীন, শরিফুল, আজিম, মনিরুল, বাবুসহ অজ্ঞাত আরও ১৭জন এ হত্যাকান্ডে জড়িত। পরদিন বাঘারপাড়া থানায় এদের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের হয়। এ মামলায় কারাগারে আছেন নূর মোহাম্মদ, আজিম, শাহীন, শরিফুল, রেজাউল ও জসিম।

এদিকে উচ্চ আদালতে জামিন নিলেও সর্বশেষ দিলু পাটোয়ারী, আব্দুর রউফ মোল্লা, আতাউল্লাহ সোহান যশোর আদালতে হাজিরা দিতে আসলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।