সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে আত্নসমর্পনকারী ২ চরমপন্থীকে আর্থিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

যশোরে আত্নসমর্পনকারী ২ চরমপন্থীকে আর্থিক সহায়তা প্রদান

যশোর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসাবে যশোর জেলায় চরমপন্থীদলের ০২(দুই) জন আত্নসমর্পনকারী সদস্যের মাঝে নগদ ৫০,০০০/- টাকা করে সর্বমোট-১,০০,০০০/-(এক লক্ষ) টাকা প্রদান করা হয়েছে।
২০১৯ সালে পাবনা জেলার শহীদ এ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট
আত্নসমর্পনকারী ৩০৪ জন চরমপন্থীদের মধ্যে যশোর জেলার নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির ০২(দুই) জন সদস্য
আত্নসমর্পন করে।
আজ বুধবার ( ২৯ এপ্রিল ) যশোর সার্কিট হাউসে এই দুই জন কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হতে প্রাপ্ত নগদ পঞ্চাশ হাজার করে সর্বমোট এক লক্ষ টাকা প্রদান করেন যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রনজিত কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, যশোর জেলার এনএসআই এর ডিডিসহ জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
আর্থিক সহায়তা পেয়ে আত্নসমর্পনকারী দুই জন বলেন, আমরা অনেক খুশি, এই অর্থ সংসারের কাজে লাগাবো এবং স্বাভাবিক জীবন যাপন করবো।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।