সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শায় বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু

যশোরের শার্শায় বিষাক্ত সাপের কামড়ে প্রান্তী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ভোরে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রান্তী শার্শার ঐ গ্রামের প্রবাসী সোহাগ হোসেনের মেয়ে।

প্রান্তীর মামা ব্যাংক কর্মকর্তা রাকিব হোসেন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে প্রান্তী মা-বাবার সাথে ঘুমিয়ে পড়েছিলো। রাত ১২ টার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে শিশুটি চিৎকার ও কান্নাকাটি করলে তার মা-বাবা তাকে গ্রামের একটি ওঝার কাছে নিয়ে গেলে সাপে কেটেছে বলে ওঝা জানান।

পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য প্রান্তীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক। যশোরে ভর্তির পর তার অবস্থা আরও খারাপ হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। এর পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশজুড়ে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্কের মধ্যে শিশু প্রান্তীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।