সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরের শার্শায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০জন আহত | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০জন আহত

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের শার্শা উপজেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসযাত্রী হাড়িখালী এলাকার লিটন জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে যশোর যাচ্ছিল। পথে কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শুভেন্দু বিশ্বাস জানান, আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান। দূর্ঘটনার কবলে পড়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

শ্লীলতাহানির চেষ্টাকালে নারীর দায়ের কোপে একাধিক মামলার আসামি নিহত

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।