সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবীর অভিযোগে যুবক আটক | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবীর অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা থানার পুলিশ ব্যবসায়ীর কাছে তিন লক্ষ টাকা চাঁদাদাবীর অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক বাগআঁচড়া বাজারের রুহুল আমিন টুটুল ড্র্াইভারের ছেলে। এ ঘটনায় বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে।

মামলায় ব্যবসায়ী রুহুল আমিন অভিযোগ করেন, গত ২১ জুলাই তার ছেলে মাসুদ পাভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে আসছিলেন। এ সময় জনৈক্য ইসমাইলের চায়ের দোকানের সামনে তার ছেলেকে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮/১০জন দূর্বৃত্ত গতিরোধ করে। তখন অবিযক্তরা বলেন তোর বাপ বাগআঁচড়া বাজারের একজন বড় ব্যবসায়ী এ জন্য তোর বাবাকে বলিস আমাদের তিন লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তোর সহ তোর বাবাকে যে খানে পাবো সেখানে ফেলে মারপিক করবো। এ সময চাঁদাবাজরা রিজভীকে বেদম ভাবে মারপিট করে। এ ঘটনার পর রিজভীর পিতা রুহুল আমীন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ আরও ৮/১০ জনের নামে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে। পুলিশ বুধবার মামলার প্রধান আসামী আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

উল্লেখ্য, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদক সেবন, চাঁদাবাজী, ইফটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজী মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।