সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ময়মনসিংহ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত | চ্যানেল খুলনা

ময়মনসিংহ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে খাইরুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নম্বর মেইন পিলারে (৫-এস) মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক আজ বুধবার সকালে এ খবর নিশ্চিত করেছেন।

একদিকে, সীমান্তে যখন বিএসএফ এর গুলিতে বাংলাদেশি খুন হলেন, অন্যদিকে ভারতের আসামের গুয়াহাটিতে মঙ্গলবার থেকে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন চলছে। তাতে অংশ নিয়েছেন, দুই বাহিনী মহাপরিচালকসহ বিশেষ প্রতিনিধি দলে।

এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, সীমান্ত হত্যা শূণ্যের কোঠায় নামিয়ে আনা হবে। ১৭ ডিসেম্বরের ওই বৈঠকে নরেন্দ্র মোদি জানান, সীমান্তে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার বন্ধের নির্দেশ দেবেন তিনি। এই সিদ্ধান্তের সপ্তাহ পেরুতে না পেরুতে আবারো বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলো।

নিহত খাইরুল ইসলাম গোবরাকুড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

গোবরাকুড়া বিজিবি ক্যাম্প ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোবরাকুড়া সীমান্তে ভারতের গাছুয়াপাড়া বিএসএফ-৫৫-এর টহলরত এক জোয়ান খাইরুলকে গুলি করে।

খবর পেয়ে পরিবারের লোকজন আহত খাইরুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।