সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | চ্যানেল খুলনা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনো। বুধবার (১২ জুন) সচিবালয়ে মন্ত্রীর দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন, কৃষি বিপণনে বৈচিত্রতা আনয়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত ইস্যুতে একসঙ্গে কাজ করলে দুদেশই লাভবান হবে বলে এসময় আলোচনা করা হয়।

দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে সমন্বয় ও ব্যবস্থাপনা, প্রযুক্তি উদ্ভাবন, ফিস স্টক এসেসমেন্টসহ মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও এসময় আলোচনা করা হয়। পরবর্তীতে সুনির্দিষ্ট প্রস্তাবের আলোকে দুদেশ একসঙ্গে কাজ করবে বলে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী আশা প্রকাশ করেন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

ভারতীয়দের বাংলাদেশের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’

বাংলাদেশের কাছে পাকিস্তানের ‘থান্ডার’ যুদ্ধবিমান বিক্রির আলোচনা, ভারতে উদ্বেগ কেন

২৯ জানুয়ারি থেকে এক দশক পর ফের চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।