সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মৌ খানের নতুন অভিজ্ঞতা | চ্যানেল খুলনা

মৌ খানের নতুন অভিজ্ঞতা

চ্যানেল খুলনা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা মৌ খান। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও কাজ করেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবার অনন্তিমা ফ্যানের নতুন একটি ‘ওভিসি’তে মডেল হলেন তিনি।

সম্প্রতি রাজধারীর উত্তরার একটি শুটিং বাড়িতে ‘ওভিসি’র দৃশ্যধারণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন নির্মাতা মামুনুর রশিদ রোকন। এতে মৌ খানের বিপরীতে মডেল হয়েছেন আরিফিন জিলানী।

এ প্রসঙ্গে নায়িকা মৌ খান বলেন, এই প্রথম ওভিসিতে কাজ করলাম। এই ওভিসিতে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এই কাজটি পুরো সিনেমার টিম কাজ করেছেন। ওভিসিটি নির্মাণ করেছেন মামুনুর রশিদ রোকন। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।

এদিকে, মৌ খান অভিনীত ‘বান্ধব’ ও ‘বাহাদুরী’ নামের দুইটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। এই ছবিটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন সুমিত। অন্যদিকে শফিক হাসানের ‘বাহাদুরী’ সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন মৌ খান।

প্রসঙ্গত,প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম।

 

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।