সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে ৩৫/১ পোল্ডারের ১২ হাজার মানুষ পানিবন্দি | চ্যানেল খুলনা

দূষিত পানি অপসারনের চেষ্টায় গ্রামবাসি

মোড়েলগঞ্জে ৩৫/১ পোল্ডারের ১২ হাজার মানুষ পানিবন্দি

মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে কয়েক হাজার মানুষ ওয়াবদার নির্মানাধীন বেড়িবাধ কেটে দূষিত পানি অপসারণের চেষ্টা করছে। সোমবার বেলা ৮টা থেকে ৩৫/১ পোল্ডারের ২.৫ কিলামিটারের মাথায় ফাঁসিয়াতলা এলাকায় এ কাজ শুরু করেছেন। ঘূর্ণিঝড় বুলবুলের জলোচ্ছ¡াসে নদীর তীরবর্তী আমতলী, পূর্ব বরিশাল, মধ্য বরিশাল ও ফাঁসিয়াতলা গ্রামের প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। স্লুইসগেট না থাকায় খালের পানি পচে গেছে।
স্থানীয়দের অভিযোগ, ১৯৬২ সাল থেকে এই পয়েন্ট ৩টি  স্লুইস গেট ছিল। ১৯৯৮ সালের বেড়িবাঁধের সময় এখানে একটি গেট রাখা হয়। বর্তমানে চলমান বেড়িবাঁধ নির্মানের ডিজাইনে কোন স্লুইস গেট রাখা হয়নি। ফলে জলোচ্ছাসে ঢুকে পড়া পানি এখন স্বাভাবিক জীবন যাপন ব্যাহত করছে।

ভ‚ক্তভোগী এলাকার শত শত লোক সোমবার ফাঁসিয়াতলা খালের পানি নদীতে অপসারণের জন্য নির্মানাধীন বাঁধের কাজ বন্ধ থাকা নিচু এলাকা থেকে কাটতে শুরু করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, জলবদ্ধতার বিষয়ে কেউ জানায়নি তবে আজ এসিল্যান্ডকে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কে পানিউন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, অনুমোদিত ডিজাইন অনুসারে বেডিবাধের কাজ চলছে। জলাবদ্ধতার বিষয়ে কেউ জানায়নি। সরেজমিনে দেখে জনভোগান্তি লাঘবে যা করা দরকার তাই করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।