সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে ২ হাজার অসচ্ছল পরিবারকে জরুরি খাদ্য সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে ২ হাজার অসচ্ছল পরিবারকে জরুরি খাদ্য সহায়তা প্রদান

বাগেরহাট প্রতিনিধিঃ করোনা সংকট মোকাবেলায় বাগেরহাটের মোড়েলগঞ্জে দুই হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার পৌর এলাকার কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করেন। ৩নং ওয়ার্ড কাউন্সিলর অলিউর রহমান অলি, আজিজুর রহমান মিলন, কুরসিয়া সিদ্দিকসহ অন্যান্য কাউন্সিলরগন এ সময় উপস্থিত ছিলেন।

পৌরসভা মেয়র এ সময় কর্মহীন লোকদের উদ্দেশে বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কেউ না খেয়ে থাকবেনা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শেখ হাসিনার ত্রাণতহবীল সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেয়র মনিরুল হক এ সময় সকলকে অনুরোধ করে আরো বলেন, এই সংকটকে পুজি করে কেউ অসৎ হবার চেষ্টা করবেন না। ভালো থাকতে হলে সকলে নীজ বাড়ির আঙ্গিনায় যে টুকু সম্ভব ফসল ফলানোর চেষ্টা করুন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।