সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে সুবিধাবঞ্চিতদের স্বাস্থসেবা বিষয়ে জনপ্রতিনিধিদের সমন্বয় সভা | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে সুবিধাবঞ্চিতদের স্বাস্থসেবা বিষয়ে জনপ্রতিনিধিদের সমন্বয় সভা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় মা, শিশু স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. আলহাজ¦ শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
বেসকারি সংস্থা আইপাস বাংলাদেশ ও ইএইচডি প্রোজেক্টের সহায়তায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ কবির, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, এইচএম মাহামুদ আলী, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সংস্থার কো-অর্ডিনেটর প্রনব কুমার দাস, রুরাল হেলথ কো-অর্ডিনেটর হারুন অর রশিদ প্রমুখ।
বিষয় ভিত্তিক আলোচনা করেন, আইপাস এর কর্মকর্তা ড. হৈমন্তী মজুমদার ও ড. জিন্নাত আরা এ্যানি। সভায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক এর সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা, সমস্যা ও অন্তরায় বিষয় নিয়ে বক্তরা আলোচনা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।