সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ ‘দক্ষ যুব গড়বে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় যুব দিবস -২০১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা চত্ত¡র থেকে অনুষ্ঠিত র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফির্সাস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা ভূমি কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,একাডেমিক সুপার ভাইজার মো.বাকি বিল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কর্মী শেফালী আক্তার রাখি, গিয়াস উদ্দিন খলিফা প্রমুখ। সভা শেষে যুব ঋণের চেক ও টেকাব প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সভায় চলতি ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগেই এর বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।