সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে মৃত্যু দাবির চেক হস্তান্তর করল রূপালী লাইফ ইন্স্যুরেন্স | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে মৃত্যু দাবির চেক হস্তান্তর করল রূপালী লাইফ ইন্স্যুরেন্স

বাগেরহাটের মোড়েলগঞ্জে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এক গ্রাহকের নমিনীর নিকট মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় কালিবাড়ি গ্রামের মৃত গ্রাহক মহারানী হালদারের (নমিনী) ছেলে উজ্জল কুমার হালদারের হাতে ১৯ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। চেক হস্তার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী লাইফের খুলনা বিভাগীয় কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম ও বিভাগীয় সমন্বয়কারি মো. গোলাম কিবরিয়া।

সভাপতিত্ব করেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর জিউধরা অফিস কর্মকর্তা মো. আলমগীর হোসেন। গ্রহকদের মধ্যে আলোচনা করেন শিক্ষক নিভৃতি রঞ্জণ হালদার, রিপন হালদার ও চম্পা রানী হালদার।
উল্লেখ্য, কালিবাড়ি গ্রামের দরিদ্র কৃষক শৈলেন হালদারের স্ত্রী মহারানী হালদার বাৎসরিক বোনাস বীমা প্রকল্পের গ্রাহক হয়ে ৩ বছরে ৬ হাজার টাকা জমা দেওয়ার পরে তিনি মারা যান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।