সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে পৌর নির্বাচনে ৫৯ জনের মনোনয়নপত্র জমা | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে পৌর নির্বাচনে ৫৯ জনের মনোনয়নপত্র জমা

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন আজ বৃহস্পতিবার মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র এসএম মনিরুল হক তালুকদার বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় পৌর মেয়র এসএম মনিরুল হক মনোনয়ন দাখিলের সময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, খুলনা সোনাডাঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমান আহম্মেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃতীয় ধাপের তফসিল অনুয়ায়ী আগামি ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।