সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

বাগেরহাটের মোড়েলগঞ্জে পুটিখালী ইউনিয়নে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট জেলা ইউনিট তারপলিন ও খাদ্যসহায়তা বিতরণ করেছেন।

শনিবার বিকেলে মঙ্গলেরহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, বিশেষ অতিথি বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, উপজেলা যুবলীগের আহŸায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক মোজাম।

এ উপলক্ষ্যে অন্যান্যের মধ্যে আলোচনা করেন পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের, বলইবুনিয়া ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি মাষ্টার খ.ম লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা কেএম মনিরুল ইসলাম জুয়েল, ইউপি সদস্য আব্দুল আউয়াল মিন্টু, ছাত্রলীগ নেতা খলিলুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পূর্বে ক্ষতিগ্রস্ত দোকান, গ্রামীন অবকাঠামো রাস্তাঘাট পুল পরিদর্শন করা হয়। গত ৫ আগষ্ট গভীর রাতে মঙ্গলেরহাট বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।