সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: “যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত” এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে “৪র্থ ডিজিটাল বংলাদেশ দিবস-২০২০” বিভিন্ন কর্মসূচিতে উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আগারগাঁও. ঢাকা’র সহযোগিতায় শনিবার এ দিবস উদ্যাপন হয়। দিবসটি উদ্যাপনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া মাস্ক বিতরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও মূখ্য আলোচক ছিলেন কে,আর কলেজ’র অধ্যক্ষ এল জাকির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ কাজি মোঃ গোলাম কবীর, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আব্দুল আউয়াল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জব্বার ফারুকী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধরাণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস,এম ফরিদ আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।