সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান | চ্যানেল খুলনা

মোল্লাহাটে লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান

বাগেরহাটের মোল্লাহাটে করোনা ভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) এর ২য় ঢেউ হতে সকলকে রক্ষায় কঠোর লকডাউন/ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে অব্যাহত অভিযান কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাহাট বাজার, চৌরঙ্গির মোড় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালিত হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সরকারি বিধি নিষেধ অমান্য করার অপরাধে ৩’টি মালায় মোট ১১হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, শেখ হাসিনা সেনানী বাস, বরিশাল (বাংলাদেশ সেনাবাহিনী)’র ওয়ারেন্ট অফিসার আব্দুস ছাত্তার, ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ- সভাপতি শরীফ মাসুদুল করিম, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম মোল্লা প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।