সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা | চ্যানেল খুলনা

মোল্লাহাটে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা

বাগেরহাটের মোল্লাহাটে ২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষাণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বুদ্ধকরণ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। এ উদ্বুদ্ধকরণ সভায় মূল প্রবন্ধ উপাস্থপন করেন ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষাণ ও উন্নয়ন প্রকল্প’ সহকারি পরিচালক মোঃ মনিরুল ইসলাম ও স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম। এছাড়া বক্তব্য দেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী ও মোঃ মনিরুজ্জামান মিয়া। আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মোল্লা ও মনোরঞ্জন পাল, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান, ক্ষেত্রসহকারি বরুন কুমার মন্ডল প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।