সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে জাতীয় শোক দিবসের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জাতীয় শোক দিবসের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ গুরুত্বে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোসাঃ মাহফুজা খাতুন, থানা অফিসার ইনচার্জ সোমেন দাস, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তার রুনিয়া আক্তার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক প্রমুখ।

উল্লেখ্য, আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণ কার্যক্রমে অসামান্য অবদান রাখায় এ সভায় উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম’কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে উপজেলা প্রশাসন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।