সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে জমির বিরোধে বসত ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে জমির বিরোধে বসত ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জমি হতে দীর্ঘকালের বসত ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২১ জুলাই ঈদের দিন বিকালে উপজেলার কাহালপুর পূর্বপাড়া এলাকায় ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঘর মালিক অভিযোগ করায় মোল্লাহাট থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী আবুল কাশেম মিনা জানান, তাদের কয়েক কালের বসত বাড়ির জমির একাংশে তার চাচাতো বোন রেসিয়া ও ভগ্নিপতি রজ্জব আলী শেখ ঘর তুলে বসবাস করেন। উক্ত রেসিয়া রজ্জব আলী দম্পতি উক্ত বাড়ির সকল জমি আতœসাতের জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে চলেছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আইন আদালতের তোয়াক্কা না করে কেবল অন্যায় ও জোরপূর্বক আবুল কাশেমের উক্ত বসত ঘর ভেঙ্গে ফেলে রেসিয়া রাজ্জব আলী শেখ দম্পতি। তিনি এঘটনার যথাযথ আইনানুগ বিচার দাবী করেন।
এবিষয়ে রেসিয়া ও রজ্জব আলী শেখ দম্পতি জানান, জীর্ণ দশার ঘর তারা ভেঙ্গে রেখে দিয়েছে, তাদের জমিতে ছিলো তাই ভেঙ্গেছে। ঘর মালিক তার ঘর অন্য যায়গায় নিয়ে যাক।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।